খিদমাতুল উম্মাহ পাবলিকেশন্স

একটি গবেষণা ও মানসম্মত প্রকাশনা প্রতিষ্ঠান, যা ইসলামী জ্ঞানচর্চা, ইতিহাস ও সমসাময়িক ভাবনার উপর নির্ভরযোগ্য গ্রন্থ প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের সম্পর্কে

খিদমাতুল উম্মাহ পাবলিকেশন্স জ্ঞানের আলো ছড়িয়ে উম্মাহর চেতনা জাগ্রত করতে অঙ্গীকারবদ্ধ। উম্মাহর খেদমতে নিবেদিত একটি আদর্শভিত্তিক প্রকাশনা উদ্যোগ, যা কুরআন-সুন্নাহর আলোকে বিশুদ্ধ জ্ঞান প্রচারে নিরলসভাবে কাজ করে। আমাদের লক্ষ্য—বিশুদ্ধ ইসলামী চিন্তা, ইতিহাস ও আত্মশুদ্ধির বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া; পাশাপাশি প্রজন্মের হৃদয়ে ঈমানি সচেতনতা, নৈতিকতা ও দায়বদ্ধতার বীজ রোপণ করা, যাতে একটি জ্ঞানভিত্তিক, সুশীল ও আলোকিত সমাজ গড়ে ওঠে।

book pen
mohammad saleh uddin kazi

ব্যক্তিগত জীবন

মুহাম্মদ সালেহ উদ্দীন কাজী। ২০০০ খ্রিষ্টাব্দে দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী থেকে দাওরায়ে হাদীস (তাকমীল) সমাপন করেন। পরবর্তীতে ২০০১–০২ সালে মাদরাসা দারুর রাশাদ-এ বাংলা সাহিত্য ও সাংবাদিকতা বিষয়ে অধ্যয়ন করেন। এরপর মারকাযুদ দুরূস থেকে তাখাসসুস ফিল ফিকহ (ইসলামী আইনশাস্ত্রে উচ্চতর বিশেষায়ন) সম্পন্ন করেন।

শিক্ষাজীবনের ধারাবাহিকতায় তিনি ২০১৪ সালে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ থেকে ডিএইচএমএস কোর্স সমাপ্ত করেন।

শিক্ষানবিস অবস্থাতেই আরবী, ফারসী ও উর্দূ ভাষা থেকে তাঁর অনূদিত একাধিক গুরুত্বপূর্ণ গ্রন্থ প্রকাশিত হয়—যা তাঁর প্রখর ভাষাদক্ষতা, সূক্ষ্ম অনুধাবনশক্তি ও গভীর গবেষণামনস্কতার উজ্জ্বল সাক্ষ্য বহন করে।

 
 

Qualifications

hathazari logo 01
Dawra-e-Hadith (Takmeel) 2000

Al Jamiatul Ahlia Darul Uloom Moinul Islam-Hathazari, Chittagong.

markazud durus 02
Takhassus fil fiqh wal Ifta # 2014

Jamia Markazud Durus Al Islamia, Manik Nagar, Dhaka.

d.h.m.s logo
D.H.M.S - 2014

Bangladesh Homoeopathic Medical College & Hospital. Dhaka.

“সৌন্দর্য বাহ্যিক পোশাকে নয়; সত্যিকারের সৌন্দর্য হলো- জ্ঞান ও শিষ্টাচার।। যে ব্যক্তি মা-বাবাকে হারিয়েছে, সে অনাথ নয়; বাস্তবে অনাথ হল সেই ব্যক্তি যার বুদ্ধি ও চরিত্রে অভাব।”

খিদমাতুল উম্মাহ পাবলিকেশন্স

Follow @kazi

যে কলম উম্মাহের খিদমতে নিবেদিত, সে কলমই হয়ে উঠে সদাকায়ে জারিয়ার মাধ্যম।

insta feed 2
k publicains book 01

আমাদের প্রতিশ্রুতি ও অঙ্গীকার

খিদমাতুল উম্মাহ পাবলিকেশন্স উম্মাহর খিদমতে নিবেদিত একটি প্রকাশনা প্রতিষ্ঠান। বিশুদ্ধ ও সহীহ ইসলামী জ্ঞান প্রচারই আমাদের মূল লক্ষ্য। আমরা এমন গ্রন্থ প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ, যা ঈমানকে মজবুত করে, চরিত্রকে পরিশুদ্ধ করে এবং ইসলামী পরিচয়কে সুদৃঢ় করে। প্রাচীন ও সমকালীন আলেমগণের মূল্যবান রচনাগুলো সহজ, প্রাঞ্জল ও পাঠকবান্ধব ভাষায় উপস্থাপন করাই আমাদের প্রচেষ্টা। গবেষণা, অনুবাদ ও মানসম্মত প্রকাশনার মাধ্যমে জ্ঞানকে মানুষের দোরগোড়ায় পৌছে দিতে আমরা সচেষ্ট। আমাদের কামনা – এই প্রচেষ্টা উম্মাহর জন্য উপকারী হোক এবং সদাকায়ে জারিয়াহ হিসেবে কবুল হোক।